শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ভাঙ্গায় হোটেল-রেস্টুরেন্ট সেবার মান উন্নয়নে প্রশাসনের সচেতনতামূলক কর্মসূচি

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত:
১০ জুলাই ২০২৫, ১৫:০০

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসাকে আরও স্বাস্থ্যসম্মত ও গ্রাহকবান্ধব করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে।

বুধবার (৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক জনাব মিজানুর রহমান হোটেল মালিকদের নিয়ে এক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন।

প্রশিক্ষণে হোটেল ব্যবসায়ীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং গ্রাহক সেবার মান উন্নয়নের উপর গুরুত্বারোপ করা হয়। সেই সঙ্গে ভোক্তা অধিকার সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোও তুলে ধরা হয়।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান জানান, “মানুষের দৈনন্দিন খাদ্য গ্রহণ এই খাতের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। তাই এই ব্যবসাকে নিয়মশৃঙ্খলার মধ্যে আনতে প্রশাসনের নিয়মিত তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম চলবে।”

স্থানীয় বাসিন্দা ও হোটেল ব্যবসায়ীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন পদক্ষেপ হোটেল-রেস্টুরেন্ট খাতে ইতিবাচক পরিবর্তন আনবে এবং জনস্বাস্থ্য রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর