শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

হেলথ পলিসি ওয়াচ

সায়মা ওয়াজেদকে ছুটিতে পাঠিয়েছে ডব্লিউএইচও

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১২ জুলাই ২০২৫, ১৪:৩৯

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের (এসইএআরও) আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে হেলথ পলিসি ওয়াচ। শুক্রবার (১১ জুলাই) হেলথ পলিসি ওয়াচ এর ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুটি মামলা দায়ের করার চার মাস পর এ পদক্ষেপ নেওয়া হলো।

ডব্লিউএইচও মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস একটি সংক্ষিপ্ত অভ্যন্তরীণ ইমেইলে কর্মীদের জানান, সায়মা ওয়াজেদ শুক্রবার থেকে ছুটিতে থাকবেন। সংস্থাটির সহকারী মহাপরিচালক ডা. ক্যাথারিনা বোহেম তাঁর স্থলাভিষিক্ত হবেন। বোহেম মঙ্গলবার নয়াদিল্লিতে এসইএআরও দপ্তরে যোগ দেবেন।

সায়মা ওয়াজেদ ২০২৪ সালের জানুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন। অভিযোগ রয়েছে, এ পদে সায়মার নিয়োগ পাওয়ার জন্য তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রভাব খাটিয়েছেন। হেলথ পলিসি ওয়াচের প্রতিবেদন অনুসারে এর পরিপ্রেক্ষিতে দুদক চলতি বছরের জানুয়ারিতে তদন্ত শুরু করে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর