শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

১৮৭৪ কোটি টাকা রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৪ জুলাই ২০২৫, ১৩:৩২

গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে ১৮৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কর ফাঁকির অভিযোগের প্রাথমিক তদন্ত শেষে মোট এক হাজার ৮৭৪ কোটি টাকা রাজস্ব ফাঁকির তথ্য উদ্‌ঘাটন করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট।

এরইমধ্যে ৬৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে আদায় করা হয়েছে ১১৭ কোটি ৪৩ লাখ টাকা।

সোমবার (১৪ জুলাই) এনবিআরের জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ২০২৪ সালের জানুয়ারি থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত সময়ে এসব কর ফাঁকি উদ্‌ঘাটন করা হয়েছে। নবগঠিত একটি সংস্থা হিসেবে জনবল ও লজিস্টিকসহ নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এনবিআর জানায়, প্রতিষ্ঠানটি শুরু থেকেই হৃত রাজস্ব পুনরুদ্ধার ও কর ফাঁকি চিহ্নিতকরণে সক্রিয় ভূমিকা রেখে চলেছে। আইনানুগ ও ন্যায্য রাজস্ব আদায়ে সংস্থাটি একটি বলিষ্ঠ দৃষ্টান্ত স্থাপন করেছে।

গোয়েন্দা ও তদন্ত ইউনিট করদাতাদের স্বেচ্ছায় সঠিকভাবে কর দেওয়ায় উৎসাহিত করার পাশাপাশি কর ফাঁকিবাজ ও অর্থপাচারকারীদের প্রতি কঠোর বার্তা দিচ্ছে। যেকোনো ধরনের কর ফাঁকি ও বেনামি সম্পদ অর্জনের বিরুদ্ধে প্রযোজ্য আইনের আওতায় যথাযথ ব্যবস্থা নিয়েছে ইউনিটটি।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নৈতিক, প্রযুক্তিগত ও আইনগত ভিত্তির ওপর দাঁড়িয়ে বাংলাদেশের রাজস্ব খাতে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের যাত্রা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখন পর্যন্ত অর্জিত সাফল্য প্রমাণ করে, এই ইউনিট কেবল রাজস্ব পুনরুদ্ধারই নয়, বরং কর সংস্কৃতি বিকাশ ও করদাতাদের আইনগত বাধ্যবাধকতা (কমপ্লায়েন্স) বাড়াতেও কার্যকর ভূমিকা রাখছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর