শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

রাশেদ প্রধান

বাংলার মাটিতে ভারতীয় আধিপত্যবাদ মেনে নেওয়া হবে না

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ জুলাই ২০২৫, ১৫:৪৩

বাংলার মাটিতে ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসন মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, গত বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা একটা সুর তুলেছিলেন। তিনি বলেছিলেন রাজাকার।

সেই এক আন্দোলনে দিল্লির তিলক মালি মুখ্যমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলা ছেড়ে দিল্লি পালিয়ে যেতে হয়েছিল। নতুন করে আবার রাজাকার শব্দটা উত্থাপন করা হচ্ছে। ইতিহাস থেকে শিক্ষা নিন। ভুল করবেন না।

এর আগে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় মহাসমাবেশের মূল পর্ব দুপুর দুইটায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়। উপস্থিত রয়েছেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং আলেমরা।

সকাল পৌনে দশটায় সাত দফা দাবিতে আয়োজিত এই সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। এসময় সারা দেশ থেকে আসা লাখ লাখ নেতাকর্মীর উপস্থিতি সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে আশপাশের এলাকায় বিস্তৃত হয়।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর