শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

মাইলস্টোনে হতাহতদের সংখ্যা নির্ণয়ে কমিটি

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৩ জুলাই ২০২৫, ১১:৩২

বিমান বিধ্বস্ত হয়ে আহত, নিহত ও নিখোঁজ শিক্ষার্থী ও অন্যান্যদের প্রকৃত সংখ্যা নির্ণয় করার জন্য একটি কমিটি গঠন করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ।

মঙ্গলবারের (২৩ জুলাই) এ সংক্রান্ত এক নোটিশে বলা হয়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গত ২১ জুলাই ১টা ১২ মিনিটে আকস্মিকভাবে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ভূপাতিত হয়।

ঘটনাস্থলেই অনেক কোমলমতি ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মচারী ও অভিভাবক আহত এবং নিহত হয়।

এ ঘটনায় আহত, নিহত ও নিখোঁজ শিক্ষার্থী ও অন্যান্যদের প্রকৃত সংখ্যা নির্ণয় করে ঠিকানাসহ তালিকা প্রস্তুত করার জন্য কর্মকর্তা, অনুষদ সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হলো।

অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমকে সভাপতি করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, প্রধান শিক্ষিকা খাদিজা আক্তার, কো-অর্ডিনেটর লুৎফুন্নেসা লোপা, অভিভাবক প্রতিনিধি মনিরুজ্জামান মোল্লা, দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মারুফ বিন জিয়াউর রহমান ও মো. তাসনিম ভূঁইয়া প্রতিক।

কমিটি তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর