শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

তুরস্কে ভয়াবহ দাবানল, ১০ ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ জুলাই ২০২৫, ১২:৩৪

তুরস্কের মধ্যাঞ্চলে ভয়াবহ দাবানলে প্রাণ হারিয়েছেন ফায়ার সার্ভিসের ১০ কর্মী। আহত হয়েছেন আরও ১৪ জন। বুধবার (২৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির কৃষি ও বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার সাকারিয়া প্রদেশে দাবানলের সূচনা হয়, যা দ্রুতই মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল ফায়ার সার্ভিসের ২৪ সদস্যের একটি দল। সেয়িতগাজী জেলায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টাকালে হঠাৎ বাতাসের দিক পরিবর্তনের ফলে তারা আগুনের মধ্যে আটকে পড়েন।

এই ঘটনায় ১০ জন নিহত ও ১৪ জন আহত হন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এখনো মধ্য ও পশ্চিম তুরস্কের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে দাবানল অব্যাহত রয়েছে।

চলতি বছরে তুরস্কজুড়ে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ জনে। দাবানল ছড়িয়ে পড়ার জন্য উচ্চ তাপমাত্রা, খরা এবং শক্তিশালী বাতাসকে দায়ী করা হচ্ছে।

ইব্রাহিম ইউমাকলি জানান, বর্তমানে এসকিসেহিরসহ তুরস্কজুড়ে সাতটি দাবানল নিয়ন্ত্রণে কাজ চলছে। বৃহস্পতিবার দেশটিতে তাপপ্রবাহ এবং হঠাৎ দিক পরিবর্তনকারী বাতাসের আশঙ্কা রয়েছে বলেও তিনি সতর্ক করেছেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর