শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ফরিদা

ফ্যাসিস্ট সরকারের কাজগুলো আন্তর্জাতিকভাবে ডকুমেন্টারি হয়ে আছে

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৭ জুলাই ২০২৫, ১৫:১৭

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মানবাধিকার কমিশন অনেকগুলো প্রতিবেদন করায় ফ্যাসিস্ট সরকারের কাজগুলো আন্তর্জাতিকভাবে ডকুমেন্টারি হয়ে আছে।

রোববার (২৭ জুলাই) সকালে সাভারে গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের পিএইচএ ভবনে জুলাই স্মৃতিচারণ ও আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জাতিসংঘ যখন অফিস করতে চাচ্ছে তার মানে এই না যে এখন আমাদের মানবাধিকারের অবস্থা খারাপ বলে তারা আসতে চাচ্ছে। এটা হলো এরকম একটা অফিস থাকলে যেই আসুক ক্ষমতায় আমাদের মানবাধিকার রক্ষার বিষয়ে আমরা খুবই সচেতন, যে আমরা সেটা রক্ষা করতে চাই। যেহেতু জাতিসংঘ এ ব্যাপারে সক্রিয়, তারা তাদের অফিস রেখে তারা এটা করতে চাচ্ছেন আমরা সেটাতে সম্মতি জানিয়েছি। মানবাধিকার পরিস্থিতি বিগত সময়গুলোতে যেভাবে দেখেছি যে, সরকারের পৃষ্ঠপোষকতায় এবং যারা ক্ষমতাসীন তাদের পৃষ্ঠপোষকতায় যেভাবে মানবাধিকার লঙ্ঘন হয় এবং মানবাধিকারের অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো কাঠামোগত।

মব সৃষ্টির বিষয়ে তিনি আরও বলেন, আমরা প্রত্যেক সময় চাই শান্তিপূর্ণভাবে সব কিছু হ্যান্ডেল করতে। আমাদের সরকারের একটা যে আচরণ, সেটা হলো যে আমরা কাউকে অহেতুক ল্যাথাল ওয়েপন ইউজ করা, বা কঠিনভাবে দমন করতে চাই না। সেটা করতে গিয়ে অনেক বেশি হয়ে যায় সেটাতে আমরা অনেক সহ্যের পরিচয় দেই, সহ্য করি।

ফরিদা আখতার বলেন, আমরা মনে করি যে এটা সামাজিক ব্যাপার। মব সৃষ্টির ব্যাপারটাকে সামাজিকভাবেই মিডিয়া অনেক ভালো ভূমিকা রাখতে পারে। মব সৃষ্টি যে সব কারণে হয় সে কারণগুলো আমাদের শনাক্ত করতে হবে। আমি মনে করি যে সেটাই ভালো। সরকার কোন ধরনের বাড়তি দমনমূলক ব্যবস্থা নেওয়ার পক্ষপাতি না।

এ সময় গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবুল হোসাইনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর