শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ধনুষের সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন ম্রুণাল

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৭ আগষ্ট ২০২৫, ১৩:২৮

আচমকাই গুঞ্জন রটিয়েছে যে, দক্ষিণী সুপারস্টার ধনুষ নাকি প্রেম করছেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সঙ্গে। এমনকি তাদের দুজনের একসঙ্গে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। তবে এই নিয়ে ধনুষ আপাতত কিছু না বললেও সোশ্যাল মিডিয়ায় ম্রুণাল স্পষ্ট না বলে হেঁয়ালি করে বুঝিয়ে দিলেন, যে তিনি প্রেমে আছেন কী নেই!

ব্যাপারটা একটু বিশদে বলা যাক। সম্প্রতি ম্রুণাল তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে তিনি বলেছেন, আপাতত আমার পুরো নজর রয়েছে আমার ক্যারিয়ারে। অন্য কিছু ভাবার সময় নেই। আর কিছু ব্যক্তিগত ব্যাপারও রয়েছে, যা কিনা আপাতত ব্যক্তিগতই রাখতে চাই। কারণ, এখনো তা প্রকাশ করার মতো সময় আসেনি। এখন আমার ক্যারিয়ারটাই মুখ্য। তাই এ ব্যাপারেই কথা বলতে চাই।

ম্রুণালের এই মন্তব্যেই নতুন করে গুঞ্জনের সন্ধান পেয়েছেন নিন্দুকরা। অনেকেই মনে করছেন, তার ব্যক্তিগত বিষয়টিই হল, ধনুষের সঙ্গে প্রেম!

কীভাবে রটল এই গোপন প্রেমের গল্প?

সম্প্রতি ম্রুণালের তারকা খচিত জন্মদিনে হাজির হয়েছিলেন ধনুষ। আর সেখানেই ধনুষকে ম্রুণালের সঙ্গে হাত ধরে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। আর তা থেকেই রটেছে এই প্রেমের খবর। তবে এখানেই শেষ নয়, ম্রুণালের সন অব সর্দার-এর প্রিমিয়ারেও মুম্বাই পৌঁছেছিলেন ধনুষ। দক্ষিণী নায়কের এসব দেখেই গুঞ্জনপাড়া মনে করছে, ধনুষ আর ম্রুণাল দুজনেই প্রেমে হাবুডুবু খাচ্ছেন। ২০২২ সালে স্ত্রী ঐশ্বর্যা রজনীকান্তের সঙ্গে বিচ্ছেদ হয় ধনুষের। দীর্ঘ ১৮ বছর তারা বিবাহিত ছিলেন। এই বিচ্ছেদের পরই এবার নতুন সম্পর্কে ধনুষ!


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর