শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

লক্ষ্মীপুরে অস্ত্র ও ইয়াবা সহ আটক - ৩

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
৯ আগষ্ট ২০২৫, ১৬:৪৩

লক্ষ্মীপুরে ২ টি পিস্তল, দেশীয় অস্ত্র ও ইয়াবা সহ ৩ জনকে আটক করেছে যৌথবাহিনী।

শুক্রবার (০৮ আগষ্ট) রাত সাড়ে ১১টায় লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ডের অবঃ মৃত কর্নেল মজিদের বাসা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ড পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মনির হোসেন মেম্বারের ছেলে আহম্মদ আল মারুফ রবিন (৩৪), আহম্মদ আল আরেফিন রিমন (২৯) ও পৌরসভার ৩ নং ওয়ার্ড বাঞ্চানগর গ্রামের তোফায়েল আহম্মদের ছেলে এহসান আহম্মেদ (২৪)।

এসময় তাদের কাছ থেকে ২ টি এলজি পিস্তল, ৩ টি রাম দা, ৫ টি চাকু, ১ টি পিস্তলের ম্যাগাজিন,২ টি গুলি, ৮৩ পিচ ইয়াবা, ১ সেট সেনাবাহিনীর ইউনিফর্ম , নগদ ৩৬ হাজার টাকা, মাদকের ব্যবসার হিসাবের ৪টি খাতা, ইয়বা প্যাকেট করার ফুয়েল পেপার ১ বান্ডিল উদ্ধার করা হয়েছে।

লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মোঃ রাহাত খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। তাদের কাছ থেকে বিপুল পরিমান দেশি অস্ত্র, আগ্নেয় অস্ত্র, ইয়াবা, নগদ টাকা,ইয়াবা ব্যবসার খাতা সহ উদ্ধার করা হয়। এসময় ৩ জনকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর