শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

নীলফামারীর জলঢাকায় সাব-রেজিষ্ট্রারের দুর্নীতি, সিন্ডিকেটের বিচারের দাবিতে মানববন্ধন

মোঃ মাসুদ রানা, নীলফামারী 

প্রকাশিত:
২৫ আগষ্ট ২০২৫, ১৫:৫৬

নীলফামারীর জলঢাকায় " দুর্নীতিবাজদের ঠাই নাই, বৈষম্যহীন বাংলাদেশে" এই স্লোগান নিয়ে সাব-রেজিষ্ট্রার লুৎফর রহমান মোল্লার সীমাহীন দুর্নীতি, সিন্ডিকেটের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে জিরো পয়েন্ট মোড়ে সচেতন নাগরিক সমাজ এ মানববন্ধনের আয়োজন করে। সচেতন নাগরিক সমাজের আহবায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্যে রাখেন, সানাউল্লাহ সানা, ইয়াস রুক্সি, লাবলু ইসলাম, ছোট নাহিদ, আইনুল হক, ওমর ফারুক, লাদেন হোসেন, ছোট বাবু, আলমগীর ইসলাম প্রমূখ।

বক্তরা বলেন, সাব-রেজিস্ট্রার লুৎফর রহমান মোল্লার নানা অনিয়ম তুলে ধরে ঘুষ বন্ধ করে তার বিরুদ্ধে সব অভিযোগ তদন্ত করে তাকে আইনের আওতায় আনার দাবী জানান। সচেতন নাগরিক সমাজের আহবায়ক আনোয়ার হোসেন বলেন, এই লুৎফর রহমান মোল্লা প্রতিটি দলিল করতে দশ হাজার টাকা থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত ঘুষ নেন। সঠিক কাগজপত্র থাকলেও ঘুষ ছাড়া ওই সাব- রেজিস্ট্রার কোনো দলিল করে না। তিনি ঘুষ খেতে খেতে ঢাকায় সম্পদের পাড়ার গড়ে তুলেছে। তার সম্পদের হিসাব নেয়ার জন্য কতৃপক্ষের দৃষ্টি আহবান করেন। এসময় শতশত নাগরিক মানববন্ধনে উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর