প্রকাশিত:
৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৯
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে যুক্ত করার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে মশাল মিছিল করেছে এলাকাবাসী।
স্থানীয়দের আপত্তি সত্ত্বেও নির্বাচন কমিশন সম্প্রতি প্রকাশিত চূড়ান্ত গেজেটে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসন থেকে ওই দুই ইউনিয়নকে বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে অন্তর্ভুক্ত করে। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিজয়নগরবাসী। মিছিলে অংশ নিয়ে বক্তারা কমিশনের সিদ্ধান্ত বাতিল করে চান্দুরা ও বুধন্তিকে পুনরায় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে রাখার দাবি জানান।
এর আগে গত ৩০ জুলাই নির্বাচন কমিশন হরষপুর, বুধন্তি ও চান্দুরা ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করে আসন সীমানা পুনর্বিন্যাস করেছিল। সেই সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই স্থানীয়রা প্রতিবাদে সরব হয়ে ওঠেন। সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানারে তারা টানা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এর অংশ হিসেবে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচি পালন করেছেন তারা।
মন্তব্য করুন: