শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

‎মীরসরাইয়ে আদালতের আদেশে জব্দকৃত বালু প্রতিস্থাপন করেছে বনবিভাগ

জিয়াউর রহমান জিতু, মীরসরাই (চট্টগ্রাম)

প্রকাশিত:
৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪২

চট্টগ্রাম উত্তর বনবিভাগের করেরহাট রেঞ্জের আওতাধীন সংরক্ষিত বনাঞ্চল এলাকা থেকে অবৈধ উত্তোলনকৃত বালু প্রতিস্থাপন করেছে বনবিভাগ। বিভিন্ন সময়ে উত্তোলনকৃত ১ লাখ ২৫০ ঘনফুট বালু চট্টগ্রাম বিজ্ঞ আদালতের নির্দেশে প্রতিস্থাপন করা হয়।

‎গত ৬ সেপ্টেম্বর চট্টগ্রাম বন আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জব্দকৃত বালি প্রতিস্থাপন করার রায় ঘোষণা করেন। শনিবার দুপুরে করেরহাট ইউনিয়নের গেড়ামারা বড়থলি এলাকায় ‎প্রতিস্থাপন কার্যক্রম পরিচালনা করা হয়।

বন আইনের (সংশোধিত ২০০০ সন) ১৯২৭ সন এর বন আইনে ৮ জনের নাম উল্লেখ সহ আরো ২০-৩০ জন অজ্ঞাত করে অসমীদের বিরুদ্ধে পি ও আর মামলা দায়ের করা হয়।

সহকারী বন সংরক্ষক হারুনুর রশিদের সার্বিক দিক নির্দেশনায়, করেরহাট রেঞ্জ কর্মকর্তা তারিকুর রহমানের তত্ত্বাবধানে ও জোরারগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় বনবিভাগের বিভিন্ন রেঞ্জের কর্মকর্তা কর্মচারী এসময় উপস্থিতিতে এই প্রতিস্থাপন কার্যক্রম পরিচালনা করা হয়।

‎সহকারী বন সংরক্ষক হারুনুর রশিদ জানান, দীর্ঘদিন ধরে সংরক্ষিত বনাঞ্চলের বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলন করছে একটি চক্র। আমাদের লোকবল সংকটের কারণে প্রায় সময় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যায় না। তারা রাতের আঁধারে শ্যালো মেশিন দিয়ে খাল ও পাহাড় ধসিয়ে বালু উত্তোলন করে। আমরা বিভিন্ন সময়ে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করি ও মামলা দায়ের করি। তারই প্রেক্ষিতে বিজ্ঞ আদালতের নির্দেশে আজকে এই প্রতিস্থাপনের অভিযান পরিচালনা করি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর