শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

থুতু নিক্ষেপে শাস্তি বাড়ল সুয়ারেজের

খেলা ডেস্ক

প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৯

ইন্টার মিয়ামির উরুগুয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজকে খেলার চেতনাবিরোধী আচরণের জন্য অতিরিক্ত তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে মেজর লিগ সকার (এমএলএস)।

গত ৩১ আগস্ট সিয়াটলে অনুষ্ঠিত লিগস কাপ ফাইনালে ইন্টার মিয়ামি ৩-০ গোলে হেরে যায় সিয়াটল সাউন্ডার্সের কাছে।

ম্যাচ শেষে মাঠে বিশৃঙ্খলার সময় সুয়ারেজ প্রতিপক্ষ মিডফিল্ডার ওবেদ ভার্গাসকে ধরে টানাটানি করেন এবং এরপর সাউন্ডার্সের সিকিউরিটি ডিরেক্টর জিন রামিরেজের ওপর থুতু নিক্ষেপ করেন।

লিগস কাপ ডিসিপ্লিনারি কমিটি এর আগে সুয়ারেজকে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল, তবে সেটি শুধুমাত্র ভবিষ্যৎ লিগস কাপ আসরের জন্য প্রযোজ্য ছিল। এবার এমএলএস কর্তৃপক্ষ তিন ম্যাচের বাড়তি নিষেধাজ্ঞা দিয়েছে, যার ফলে সুয়ারেজ মিয়ামির হয়ে শার্লট এফসি, ডিসি ইউনাইটেড এবং সিয়াটলের বিপক্ষে ম্যাচগুলো মিস করবেন।

ইনস্টাগ্রামে নিজের প্রতিক্রিয়ায় সুয়ারেজ লিখেছেন, ‘এটা ছিল প্রচণ্ড উত্তেজনা আর হতাশার মুহূর্ত, ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিছু অঘটন ঘটে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমার প্রতিক্রিয়া ভুল ছিল, আমি আন্তরিকভাবে দুঃখিত। এটা আমার পরিবারের সামনে দেওয়ার মতো কোনো ছবি নয়, যারা আমার ভুলের কারণে কষ্ট পায়। আমার ক্লাবও এই ঘটনার শিকার হওয়া প্রাপ্য নয়।’

এটা প্রথম নয়; এর আগেও বিতর্কে জড়িয়েছেন সুয়ারেজ। ২০১১ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার প্যাট্রিস এভরাকে বর্ণবাদী মন্তব্য করার দায়ে ইংলিশ এফএ তাকে আট ম্যাচ নিষিদ্ধ করেছিল। এছাড়া আয়াক্স, উরুগুয়ে ও লিভারপুলের হয়ে খেলাকালে প্রতিপক্ষকে কামড় দেওয়ার জন্য তিনি তিনবার আলাদা নিষেধাজ্ঞা পেয়েছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর