শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মামলা করলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদপত্র দ্য নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানির মামলা করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, পত্রিকাটি প্রায় এক দশক ধরে তার বিরুদ্ধে 'মিথ্যার অভিযান' চালাচ্ছে এবং এটি 'র‌্যাডিক্যাল লেফট ডেমোক্র্যাট পার্টির ভার্চুয়াল মুখপাত্রে' পরিণত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ট্রাম্প লেখেন, 'আজ আমি দ্য নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানি ও অপবাদের মামলা করতে পেরে সম্মানিত বোধ করছি।' তিনি আরও বলেন, এটি 'আমাদের দেশের ইতিহাসে অন্যতম নিকৃষ্ট ও অধঃপতিত সংবাদপত্র।'

রিপাবলিকান নেতা ট্রাম্প অভিযোগ করেন যে, নিউইয়র্ক টাইমস তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে সমর্থন জানিয়ে সেই খবরটি পত্রিকার প্রথম পাতায় বিশেষভাবে ছেপেছে। ট্রাম্পের দাবি, এটি ছিল 'আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় অবৈধ নির্বাচনী অনুদান'। তিনি আরও অভিযোগ করেন যে, সংবাদপত্রটি তার পরিবার, ব্যবসা, 'আমেরিকা ফার্স্ট' এবং 'মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন (মাগা)' আন্দোলনসহ গোটা জাতির বিরুদ্ধে অসত্য প্রচার চালিয়েছে।

এছাড়া, ট্রাম্প নিউইয়র্ক টাইমসের সংবাদ প্রকাশনাকে এবিসি এবং সিবিএস-এর মতো অন্যান্য লিবারেল মার্কিন গণমাধ্যমের সঙ্গে একই কাতারে উল্লেখ করেন। তার দাবি, এই গণমাধ্যমগুলো দীর্ঘদিন ধরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপব্যবহার এবং আক্রমণ চালিয়ে আসছে, যা 'একেবারেই অগ্রহণযোগ্য ও বেআইনি'।

মার্কিন প্রেসিডেন্ট আরও লেখেন, 'আমি গর্বিত যে, এক সময়ের সম্মানিত এই পত্রিকাটিকে জবাবদিহির আওতায় আনছি, যেমনটা আমরা ভুয়া সংবাদ প্রচারকারী নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে করেছি। যেমন, জর্জ স্লোপাডোপোলাস/এবিসি/ডিজনি এবং ৬০ মিনিটস/সিবিএস/প্যারামাউন্ট-এর বিরুদ্ধে আমাদের সফল মামলা।' তিনি বলেন, 'তারা জানত যে তারা একটি অত্যন্ত জটিল নথি ও ভিজ্যুয়াল বিকৃতির মাধ্যমে আমাকে ইচ্ছাকৃতভাবে "কলঙ্কিত" করছে, যা প্রকৃতপক্ষে ছিল এক ধরনের বিদ্বেষমূলক মানহানি। তাই শেষ পর্যন্ত রেকর্ড পরিমাণ অর্থে এই মামলা নিষ্পত্তি করা হয়।'

টাইমসকে আরও আক্রমণ করে ট্রাম্প অভিযোগ করেন যে, মার্কিন এই সংবাদপত্রকে দীর্ঘদিন ধরে তাকে 'মিথ্যা ও মানহানিকরভাবে আক্রমণ করার অনুমতি দেওয়া হয়েছে।' তিনি আরও লেখেন, 'তারা দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে এই ধরনের অপব্যবহার চালিয়েছে, যা একেবারেই অগ্রহণযোগ্য ও বেআইনি। নিউইয়র্ক টাইমসকে দীর্ঘদিন ধরে আমাকে মিথ্যা, কলঙ্কজনক ও মানহানিকরভাবে আক্রমণ করার সুযোগ দেওয়া হয়েছে এবং আজই সেটির ইতি ঘটছে! মামলা দায়ের করা হচ্ছে মহান ফ্লোরিডা অঙ্গরাজ্যে। এ বিষয়ে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ। মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন!'


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর