শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ছাতকে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

এ আর ছায়েম, ছাতক (সুনামগঞ্জ)

প্রকাশিত:
২০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৪

সুনামগঞ্জের ছাতকে আদালত কর্তৃক জারি করা ১৪৪ ধারার নিষেধাজ্ঞা অমান্য করে প্রকাশ্যে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। আদালতের নোটিশ পাওয়ার পরও প্রভাবশালী একটি চক্র গত কয়েকদিন ধরে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে। এতে ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন ভুক্তভোগীরা। ঘটনাটি ঘটেছে উপজেলার কালারুকা ইউনিয়নের গড়গাঁও গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, গড়গাঁও গ্রামের মৃত আহমদ আলীর ছেলে মো. শফিক মিয়া ও তার ভাইদের মালিকানাধীন প্রায় সাড়ে ৩১ শতক জমির একটি অংশ দীর্ঘদিন ধরে এলাকার কয়েকটি পরিবারের যাতায়াতের রাস্তা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু একই গ্রামের আশিকুর রহমানের ছেলে আরিফুর রহমান ও হাসানুর রহমান (পুষ্প) নেতৃত্বাধীন একটি প্রভাবশালী মহল ওই জমি দখলের উদ্দেশ্যে রাস্তা বন্ধ করে দেয়ার পাঁয়তারা চালাচ্ছে।

এ ঘটনায় মো. শফিকুল ইসলাম বাদী হয়ে গত ১৬ সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মোকদ্দমা দায়ের করেন। শুনানি শেষে আদালত ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় নিষেধাজ্ঞা জারি করেন এবং ১৭ সেপ্টেম্বর ছাতক থানা পুলিশ উভয় পক্ষকে নোটিশ পৌঁছে দেয়।

অভিযোগ রয়েছে, এরপরও প্রতিপক্ষরা আদালতের আদেশ অমান্য করে গত তিনদিন ধরে যাতায়াতের রাস্তায় গেট ও দেয়াল প্রাচীর নির্মাণ করে চলেছে। এ ছাড়াও ভুক্তভোগীদের হয়রানি করতে তাদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক মামলা দায়েরের অভিযোগ ওঠেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণকাজ অব্যাহত রয়েছে। যদিও প্রতিপক্ষ দাবি করছে তারা অন্য দাগের জমিতে কাজ করছেন, কিন্তু তাদের কোনো প্রমাণপত্র দেখাতে পারেননি বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে ছাতক থানার এসআই মহিউদ্দিন বলেন, “আদালতের নোটিশ দেওয়ার পরও কাজ চলার খবর পেয়েছি। বিষয়টি ওসি সাহেবকে জানিয়েছি।”

থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, “খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে, বর্তমানে কাজ বন্ধ রয়েছে। আদালতের নির্দেশ অমান্য করার প্রমাণ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর