শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

সকালে লেবু পানি খেলে শরীরে যা ঘটে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৬

ইদানিং অনেকেই দিনটা শুরু করেন খালি পেটে এক গ্লাস লেবু পানি খেয়ে। অনেকে আবার গ্যাস বা অ্যাসিডিটির কথা ভেবে বিভ্রান্তিতে আছেন। তাই চলুন জেনে নেওয়া যাক সকাল সকাল এক গ্লাস লেবু পানি শরীরে কী প্রভাব ফেলে-

১. ভিটামিন সি-এর চাহিদা পূরণ করে
লেবুতে রয়েছে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও নানা প্রাকৃতিক উপাদান, যা শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন–এর গবেষণা বলছে, ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে এবং সংক্রমণ প্রতিরোধে ভূমিকা রাখে। সকালে লেবু পানি খেলে শরীর দ্রুত হাইড্রেটেড হয় এবং সারা দিন চাঙ্গা অনুভূত হয়।

২. হজম প্রক্রিয়া সক্রিয় করে
খালি পেটে লেবু পানি হজম প্রক্রিয়া সক্রিয় করতে সাহায্য করে। এতে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক এসিডের উৎপাদন বাড়ে, যা খাবার হজম সহজ করে। জার্নাল অব গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড হেপাটোলজি–এর তথ্য অনুযায়ী, লেবুর অ্যাসিড হজম প্রক্রিয়া চালু রাখতে সাহায্য করে।

৩. ক্ষতিকর টক্সিন বের করে দেয় ও ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে
লেবুর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করে দিতে সাহায্য করে। যারা ওজন কমাতে চান, তাদের জন্যও এটি উপকারী হতে পারে। লেবু পানি মেটাবলিজম কিছুটা বাড়ায় এবং ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে। জার্নাল অব ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি অ্যান্ড নিউট্রিশন–এর এক গবেষণায় বলা হয়েছে, লেবুর পলিফেনল উপাদান চর্বি জমা কমাতে ভূমিকা রাখে।

তবে মনে রাখতে হবে, অতিরিক্ত লেবু পানি দাঁতের এনামেল ক্ষয় করতে পারে। তাই এটি খাওয়ার পর সাধারণ পানি দিয়ে কুলি করে নেওয়া ভালো।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর