প্রকাশিত:
২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৯
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা ও আর্থিক অনুদান প্রদান করেছে উপজেলা বিএনপি।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা চত্বরে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন, “আমি অতীতেও সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের প্রাণের উৎসব দুর্গাপূজায় আমার ব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতা করার চেষ্টা করেছি। এ বছরও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আপনাদের পাশে দাঁড়িয়েছি। ইনশাআল্লাহ, আগামী দিনগুলোতেও দলমত নির্বিশেষে সোনারগাঁ উপজেলা বিএনপি আপনাদের পাশে থাকবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম বিডিআর, মনিরুজ্জামান, কামরুজ্জামান ভূঁইয়া মাসুম ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতাবেক হোসেন।
সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি লোকনাথ দত্ত, সাধারণ সম্পাদক সুমিত রায়, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, যুবদল নেতা কাউছার আহমেদ, নোবেল মীর ও মহিলা নেত্রী সালমা আক্তার কাজলসহ সনাতন ধর্মাবলম্বী প্রায় তিন শতাধিক মানুষ।
অনুষ্ঠান শেষে মধ্যাহ্নভোজের পর উপজেলার ৩৫টি পূজামণ্ডপে আর্থিক সহযোগিতা প্রদান করেন আজহারুল ইসলাম মান্নান।
মন্তব্য করুন: