প্রকাশিত:
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩১
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে মেলান্দহ উপজেলা, পৌর ও হাজরাবাড়ী পৌর শাখার যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মেলান্দহ উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক, মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি ও জামালপুর -৩ মেলান্দহ - মাদারগঞ্জ আসনে বিএনপির এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল।
মেলান্দহ পৌর ওলামা দলের আহ্বায়ক মাওলানা আনোয়ার এবং সদস্য সচিব মনির হোসেন দ্বয়ের পরিচালনায় আরো বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মন্জুরুল কবির মন্জু, হাজরাবাড়ী পৌর বিএনপির সভাপতি ইসমাইল হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ: সভাপতি আনোয়ারুল কাদির শ্যমল তালুকদার, মেলান্দহ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ আকন্দ প্রমুখ।
মন্তব্য করুন: