শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ঝিনাইদহ সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক

হাবিবুর রহমান রুবেল, ঝিনাইদহ

প্রকাশিত:
৪ অক্টোবর ২০২৫, ১৫:৪৬

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) সকাল ৮টার দিকে সীমান্তের মাটিলা এলাকার শূন্যরেখায় এ বৈঠক বসে।

বৈঠকে নেতৃত্ব দেন মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল রফিকুল আলম ও ভারতের ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার শৈলেশ কুমার।

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল রফিকুল আলম জানান, মহেশপুর উপজেলার মাটিলা বিওপির সীমান্ত মেইন পিলার ৫৩–এর কাছে শূন্যরেখায় এ বৈঠক হয়। দুই ঘণ্টাব্যাপী আলোচনায় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্ত হত্যা রোধ, মানব পাচার ও গরু পাচার প্রতিরোধ, মাদক চোরাচালান বন্ধসহ সীমান্তসংক্রান্ত নানা বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে ৫৮ বিজিবির পক্ষে স্টাফ অফিসারসহ ১০ জন ও বিএসএফের পক্ষে কমান্ড্যান্ট শৈলেশ কুমার ও স্টাফ অফিসারসহ ১০ জন অংশ নেন। উভয় পক্ষই সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভবিষ্যতে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর