প্রকাশিত:
১৩ অক্টোবর ২০২৫, ১৫:৩৫
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়।
সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও সম্মেলন কক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল— “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় এ সময় উপস্থিত ছিলেন সহকারী স্টেশন অফিসার মো. নান্নু মিয়া, পৌর বিএনপির সভাপতি সেলিম ভুইয়া, আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, এবং খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা তালসিলা বেগম।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে তাৎক্ষণিক মহড়ায় অংশ নেন।
দিবসটি আয়োজন ও বাস্তবায়ন করে উপজেলা প্রশাসন, আখাউড়া এবং ত্রাণ মন্ত্রণালয়।
মন্তব্য করুন: