প্রকাশিত:
১৪ অক্টোবর ২০২৫, ১৭:৪২
'বর্তমান সরকার নির্বাচনের পূর্বে প্রত্যেকটি সিদ্ধান্তে জনগণের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিতে হবে। তা যেকোনো দলের বিপক্ষে গেলেও তাতে কিছু যায় আসে না।'
'আমাদের লড়াইটা এই ফ্যাসিস্টের কাঠামোর বিরুদ্ধে' - সমন্বয় সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠন সারজিস আলম।
সারজিস আলম আরো বলেন, 'গণঅভ্যুত্থানের পর কয়েকজন ফ্যাসিস্ট দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু পুরো কাঠামো এখনো টিকে আছে। আমাদের লড়াই সেই কাঠামোর বিরুদ্ধেই। ফ্যাসিস্টের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যেন ছাড় না পায়, তা নিশ্চিত করতে হবে।'
"আগামির বাংলাদেশে গণতন্ত্রিক উত্তোরনের পথে এনসিপি'র খুবই গুরুত্ব ভূমিকা এবং আগামিতে কারা সরকার গঠন করবে এনসিপি সেক্ষেত্রে নির্ণায়কের ভূমিকায় থাকবে। আপনার এতো দিন ধরে বাংলাদেশের রাজনীতির পরিক্রমায় দেখেছেন, বিএনপি তাদের জায়গা থেকে কখনো এককভাবে সরকার গঠন করতে পারে নাই। আবার যদি দেখেন, জামাত কখনো বৃহৎ পরিসরে জন মানুষের রাজনীতি করে তাদের প্রতিনিধিত্ব করতে পারেনি। সেক্ষেত্রে আমরা মনে করি, এনসিপি এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বাংলাদেশে রাজনীতির পরিক্রমায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে থাকবে এবং আগামিতে বিচার ও সংস্কারের যে প্রক্রিয়াগুলোর ধারাবাহিকতা লাগবে সেক্ষেত্রে অন্যান্য সব দলের চেয়ে এনসিপি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে। কারণ তারা অভ্যুত্থানের সময় তারা গুরুত্বপূর্ণ জায়গাটিতে ছিল।"
"পাশাপাশি ভারতীয় যে আধিপত্যবাদ রয়েছে সেই ভারতীয় আধিপত্যবাদকে বিএনপি বা জামাত তাদের জায়গা থেকে প্রত্যাশা অনুযায়ি মোকাবেলা করতে পারবে না। এই জায়গায় এনসিপি'র গুরুত্বপূর্ণ ভূমিকা প্রয়োজন এবং এক্ষেত্রে এনসিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সে লক্ষ্যে আগামির স্থিতিশীল এবং স্ট্রেবল সরকার, সংসদ চাই। সেই জায়গায় এনসিপি'র প্রতিনিধিত্ব অনেক গুরুত্বপূর্ণ।"
"আমাদের উত্তরাঞ্চলের জেলা গুলোতে সমন্বয় সভা করছি। এরআগে এনসিপি জুলাই পদযাত্রা ও গণসংযোগ করেছে। পাশাপাশি আমরা মনে করছি, সংগঠনের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি করা অতি জরুরি। বাংলাদেশের রাজনীতির বাস্তবায়তায় হোক কিংবা আগামির নির্বাচন কেন্দ্রীয় প্রস্তুতির কথা বলেন, কিংবা আমাদের সংগঠনকে শক্তিশালী রূপে দাঁড় করানো জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের সংগঠনকে কাঠামোগতভাবে শক্তিশালী করা। সে লক্ষ্যে আমরা এই মাসের মধ্যে সকল জেলায় আহবায়ক কমিটি গঠনের দিকে যাচ্ছি এবং পরবর্তীতে আশা করি, আগামি নভেম্বর মাসের মধ্যে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আহবায়ক কমিটি পাবো।"
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নেত্রকোণা শহরের বড়বাজার সালতি হলরুমে জেলা এনসিপির উদ্যোগে আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এ সমন্বয় সভায় বিশেষ অতিথি ছিলেন, এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম।
এ ছাড়া উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ,কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠান, যুবশক্তির যুগ্ম আহ্বায়ক মো. ফাহিমসহ জেলার বিভিন্ন পর্যায়ের এনসিপি নেতৃবৃন্দ।
মন্তব্য করুন: