শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ব্রাহ্মণবাড়িয়ায় বাবা হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

মোঃ সুজন সরকার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত:
১৫ অক্টোবর ২০২৫, ১৬:৪৪

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাবাকে হত্যার দায়ে ছেলে জসিম উদ্দিন (৪৩)-কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার জেলা ও দায়রা জজ মো. শহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৪ আগস্ট দুপুরে নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামে পাট কাটা নিয়ে বাবা লিল মিয়া (৭৫) ও ছেলে জসিম উদ্দিনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে জসিম ঘর থেকে কাঠের ছিয়া (স্থানীয়ভাবে “ছাহাইট”) এনে বাবার মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে লিল মিয়া ঘটনাস্থলেই মারা যান।

পরে নিহতের স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে নবীনগর থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০২৪ সালের ৩০ এপ্রিল আদালতে জসিম উদ্দিনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে। একই বছরের ৭ অক্টোবর পেনাল কোডের ৩০২/৩২৩ ধারায় চার্জ গঠন করা হয়।

সাক্ষ্যপ্রমাণ ও যুক্তিতর্ক শেষে আজ আদালত জসিম উদ্দিনকে দোষী সাব্যস্ত করে দণ্ডাদেশ প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আদালতের পিপি অ্যাডভোকেট ফখরুদ্দিন খান রায়ের সন্তোষ প্রকাশ করে বলেন, “এই রায়ের মাধ্যমে বাদীপক্ষ ন্যায়বিচার পেয়েছেন।”

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী নাজমুল হক রিটন বলেন, “আমরা এই রায়ে সংক্ষুব্ধ। উচ্চ আদালতে আপিল করা হবে।”





মন্তব্য করুন:

সম্পর্কিত খবর