শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ব্রাহ্মণবাড়িয়ায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

মোঃ সুজন সরকার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত:
১৫ অক্টোবর ২০২৫, ১৭:৪৪

ব্রাহ্মণবাড়িয়ায় সেনাবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম গাজী শাহিন আলী (৪২)। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের হালকাটা গ্রামের গাজী আহম্মেদ আলীর ছেলে।

বুধবার (১৫ অক্টোবর) ভোররাতে সদর উপজেলার সুলতানপুর এলাকার হালকাটা গ্রামে সেনাবাহিনীর একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

সেনা সূত্রে জানা গেছে, সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ইমরন মাসুম সাব্বিরের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গাজী শাহিন আলী গ্রেপ্তার হন এবং তার কাছ থেকে অস্ত্র ও বিপুল গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে—দুইটি ভারতীয় ৪.৫ মি.মি. ইয়ার গান, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৩ হাজার ৫০০ রাউন্ড এ্যামো (গুলি)।

সেনাবাহিনী অভিযান শেষে গ্রেপ্তার আসামি ও উদ্ধারকৃত মালামাল ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর