প্রকাশিত:
১৯ অক্টোবর ২০২৫, ১৪:২৫
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি মানববন্ধনে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) সকালে পৌরশহরের রূপনগর এলাকার আনোয়ার হোসেন কাজলের বাড়িতে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনোয়ার হোসেন কাজল বলেন, বাসুদেব ইউনিয়নের শ্যামনগরের হুমায়ুন ভূইয়া ও শামীম আহমেদ ১৭ অক্টোবর (শুক্রবার) আখাউড়া সড়ক বাজারে একটি মানববন্ধনের আয়োজন করে আমার নামে মিথ্যা তথ্য ও মানহানিকর অপপ্রচার করেছে। হুমায়ুন ভূইয়া ও শামীম আহমেদ সম্পর্কে চাচা-ভাতিজা। আমি এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আনোয়ার হোসেন কাজল অভিযোগ করে বলেন, হুমায়ুন ভূইয়া ও শামীম আহমেদের সাথে আমার কোন বিরোধ নাই। তবে আমি ২০২০ সালে শামীম আহমেদের চাচী লাইলী বেগমের কাছ থেকে ৫৩ শতাংশ একটি ভূমি ক্রয় করি। ওই ভূমিটি ক্রয় করার পর থেকে হুমায়ুন ভূইয়া আমার বিরুদ্ধে শত্রুতা শুরু করেছে।
তারা বিষয়টি আইনি মোকাবেলা না করে মানববন্ধন করে আমার নামে মিথ্যা অপপ্রচার করছে। আমার সামাজিক মান-মর্যাদা ক্ষুন্ন করার অপচেষ্টা করছে। কিন্তু ভূমির বিক্রেতা লাইলী বেগম তাদেরকে জায়গাটি ক্রয় করতে বললে তারা তখন জায়গাটি ক্রয় করেনি। তিনি আরও বলেন, হুমায়ুন ভূইয়া ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোসর। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী লোক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ইউপি সদস্য মোঃ সোহরাব মিয়া বলেন কাজল মিয়া একজন ভালো লোক। তার বিরুদ্ধে মাদককারবার বা ভূমিদস্যুতার কোন অভিযোগ নাই।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মোঃ রুস্তম ভূইয়া, ও আইয়ুবুর রহমান ভূইয়া প্রমুখ।
মন্তব্য করুন: