শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

মাদকসেবনে বাধাঁ দেওয়াকে কেন্দ্র করে শ্রীনগরে হামলা-ভাংচুর, আহত ৫

শাজাহান খান, শ্রীনগর (মুন্সীগঞ্জ)

প্রকাশিত:
২২ অক্টোবর ২০২৫, ১৮:২২

শ্রীনগরে বসতবাড়ির সামনে একজনকে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে হামলা-ভাংচুর ও লুট পাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর পৌণে ২টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের উত্তর কামারগাঁও পাকাব্রিজ সংলগ্ন একটি বসতবাড়িতে এঘটনা ঘটে। হামলায় এক বৃদ্ধা নারীসহ অন্তত ৫ জন আহত হয়। হামলায় আহত আনোয়ার হোসেনের স্ত্রী রওশন আরা বেগম (৬০) তার দুই পুত্র সজিব তালুকদার (৩৫), রাজিব তালুকদার (৩৭), প্রতিবেশী নুরু মোড়লের ছেলে সোহেল মোড়ল (৩৮) ও পার্শ্ববর্তী ভাংঙ্গারীর দোকানী মো. রুবেলকে (৩০) উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় অভিযুক্ত পার্শ্ববর্তী জগন্নাথপট্রির আনোয়ার শেখের ছেলে মোহন শেখ (৩৪), জসিম মোড়লের ছেলে নাসির (২৮), পূর্ব-কাঁঠাল বাড়ির আমজাদ মাদবরের ছেলে কৌশিক (২৮), রিপন মাদবরের ছেলে লিশান মাদবর (২৪), জগন্নাথপট্রির লরেন্সের (১৫) বিরুদ্ধে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে পাকাব্রিজের পাশে মাসুদের চা ও মুদি দোকানের পিছনে সজিবদের বসতবাড়ির গলিতে মাদক সেবক করছিল এক তরুণ। বিষয়টি দেখতে পেয়ে সজিব তাকে নিষেধ করে। তার কিছুক্ষণ পর মোহন শেখ ও কৌশিকের নেতৃত্বে ১২-১৫ জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সজিবদের বাড়িতে হামলা ও ভাংচুর করে। এঘটনার পর হামলাকারীরা এলাকায় দিনে ও রাতে মোটরসাইকেল মহড়া দেয়। এতে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়।

পার্শ্ববর্তী ভাংঙ্গারীর দোকানী মোঃ রুবেল বলেন, বসত বাড়ির চিপায় এক তরুণের মাদক সেবন নিষেধ করায় হামলার ঘটনা ঘটে। আরেক দোকানী মোঃ মাসুদ শেখ বলেন, বিষয়টি অতিদুঃজনক। জগন্নাথপট্রি থেকে দল বেঁধে এসে অতর্কিত হামলা চালায়। টিনের বেড়া কুপিয়ে ও পিটিয়ে ভাঙ্গছিল। নিষেধ করলে আমার দোকানের মালামাল ফেলে দেয় হামলাকারীরা।

সজিবের বৃদ্ধা মা রওশন আরা বলেন, অভিযুক্তরা অবৈধভাবে বাড়িতে ঢুকে ঘর ও আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করে। মোঃ সজিব তালুকদার বলেন, লরেন্স নামে এক তরুণকে আমার বসতঘরে পিছনে মাদক সেবন করতে দেখে সুন্দরভাবে বুঝিয়ে নিষেধ করি। এতে সে ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করে চলে যায়। কিছুক্ষণ পর মোহন ও কৌশিক লোকজন নিয়ে বসত বাড়িতে ভাংচুর চালায়। বাঁধা দিলে আমাদেরকে মারধর করে। এ বিষয়ে জানতে মোহন শেখ ও কৌশিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা খান জানান, উভয় পক্ষ অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




মন্তব্য করুন:

সম্পর্কিত খবর