প্রকাশিত:
২ নভেম্বর ২০২৫, ১৬:৫৭
বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে গ্রামীণ পিছিয়ে পড়া নারীদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য বিনা মূল্যে সেলাই প্রশিক্ষণ চলছে। ভোলার বাংলাস্কুলে চলমান প্রশিক্ষণে অংশ নিয়েছেন বিভিন্ন ১৫ জন নারী।
বসুন্ধরা শুভসংঘের পরিচালনায় জেলার ভোলা সদর, বোরহানউদ্দিন, চরফ্যাশন ও মনপুরায় শতাধিক নারী প্রশিক্ষণ নিচ্ছেন।
শুভসংঘের ভোলায় দায়িত্বরত মোঃ সাফায়াত হোসেন জানান, প্রশিক্ষণ শেষে এই নারীদের প্রত্যেককে একটি করে সেলাই মেসিন প্রদান করা হবে।
প্রশিক্ষণ নিতে আসা নারীরা জানান, এ ধরনের প্রশিক্ষণ পেয়ে তারা উপকৃত হয়েছেন। এজন্য তারা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
মন্তব্য করুন: