শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

চট্টগ্রাম কাস্টমসে ‘এ-চালান’ মাথাব্যথার কারণ

মোঃ মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম

প্রকাশিত:
৫ নভেম্বর ২০২৫, ১২:৩৮

চট্টগ্রাম কাস্টম হাউসে অনলাইনে দ্রুত রাজস্ব জমার লক্ষ্যে চালু হওয়া ‘এ-চালান’ পদ্ধতি এখন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। নতুন এই সিস্টেমে আদায়কৃত অর্থ কাস্টমসের সফটওয়্যার ‘অ্যাসিকিউডা ওয়ার্ল্ড’-এর সঙ্গে মিলছে না। তাই রাজস্বের খাতভিত্তিক হিসাব নির্ধারণ করা সম্ভব হচ্ছে না বলে জানা গেছে।

কাস্টম হাউসের উপকমিশনার এইচএম কবির জানান, এ-চালান সিস্টেম কর ও শুল্ককে পৃথকভাবে দেখাচ্ছে না। তাই আমরা কাস্টমস ডিউটি, ভ্যাট, আয়কর ইত্যাদি খাতভিত্তিক চূড়ান্ত পরিসংখ্যান পাচ্ছি না।

চট্টগ্রাম কাস্টমের তথ্য অনুযায়ী, জুলাইয়ে রাজস্ব আদায় হয়েছে ৬ হাজার ৮৮৪ কোটি ১৫ লাখ টাকা এবং আগস্টে ৬ হাজার ৫১০ কোটি ৩ লাখ টাকা। কিন্তু সেপ্টেম্বর-অক্টোবরে রাজস্বের হিসাব এখনো ঝুলে আছে।

এ বিষয়ে কাস্টম কর্মকর্তারা জানিয়েছেন, ‘এ-চালান’ ইতোমধ্যেই ‘অ্যাসিকিউডা ওয়ার্ল্ড’ ও ‘আইবাস++’ সিস্টেমে যুক্ত করা হয়েছে। তবুও প্রযুক্তিগত সমন্বয় না হওয়ায় রাজস্বের চূড়ান্ত হিসাব প্রণয়ন বিলম্বিত হচ্ছে। ফলে ২০২৫-২৬ অর্থবছরের শুরুতে চালু হওয়া এ-চালান ব্যবস্থায় আমদানিকারক ও রপ্তানিকারকরা অনলাইনে তাৎক্ষণিকভাবে কোষাগারে শুল্ক জমা দিতে পারছেন। তবে সফটওয়্যার ত্রুটির কারণে সেপ্টেম্বর ও অক্টোবর মাসের রাজস্ব চূড়ান্ত করা যায়নি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর