শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

হৃদয় ভাঙা ক্ষণ

রেহানা ফেরদৌসী

প্রকাশিত:
৮ নভেম্বর ২০২৫, ১৩:২৫

তোমায় ভালোবাসার সাধ্য আমার ছিলো, কিন্তু তোমায় ভুলে যাবার ক্ষমতা আমার নেই। তোমার ভালোবাসার কাছে নিজেকে অনুগত করতে পারি নি, কিন্তু বুঝেছি...আমি-তোমাতেই নিয়ন্ত্রিত, তোমার হৃদয়ের মিছে ডোরে আবদ্ধ। নীরবে-আঁধারে কত বার এ চোখ অশ্রু সিক্ত হয়, তার খবর কি তুমি রাখো! আমার হৃদয় নগরের রাজা হয়ে বসে আছো, অথচ সে রাজ্যের প্রতি কোনো আকর্ষণ নেই, চালিয়েছো শুধু নিজের সিদ্ধান্তে রাজত্ব।

পৃথিবী এবং মহাশূন্যে যা কিছু ভয়াবহ সুন্দর, তা আমাদের নাগালের বাইরে। ঠিক যেমন চাঁদ। কিন্তু তারপরও আমরা সবসময় তাকেই ভালোবাসি, তাকেই চাই! ডুবে থাকি তার মোহমায়ায়। তোমার মিথ্যে ভালোবাসার কাছে অসহায় এই আমি, অতঃপর তুমি নিজেই নিষ্ঠুর যতনে ভুলিয়ে দাও আমায়, মুক্ত করো তোমার দখলদারিত্ব থেকে আমার অস্তিত্ব। পুরুষ, তুমি যতো সহজে বিছানা বদল করো, এতোটা সহজে মন বদল করো না! মন বদলের নিষ্ঠুর খেলায় পুরোপুরি ভুলে যেও আমায়, নয়তো তুমি সুখ পাবে না।

 

রেহানা ফেরদৌসী
সহ সম্পাদক, সমাজকল্যাণ বিভাগ,
পুলিশ নারী কল্যাণ সমিতি
(কেন্দ্রীয় পুনাক)
মোহাম্মদপুর, ঢাকা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর