শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

দীপিকা

এআই মানুষের আবেগ ও অনুভূতি কখনোই নিতে পারবে না

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৯ নভেম্বর ২০২৫, ১৫:৪০

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনই এখন সাফল্যের নতুন শিখরে। ইন্ডাস্ট্রিতে পা রেখেই একসময় যিনি উচ্চারণ নিয়ে তীব্র ঠাট্টার শিকার হয়েছিলেন, সেই তিনি এখন সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে একজন। এখন অভিনেত্রী ৫০০ কোটি রুপি সম্পত্তির মালিক। সম্প্রতি এক অভাবনীয় উদ্যোগে মেটা এআইয়ের নতুন কণ্ঠস্বর হিসেবে যুক্ত হয়েছেন দীপিকা পাড়ুকোন।

এখন থেকে আমেরিকা, ভারত, কানাডা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার অসংখ্য মানুষ অভিনেত্রীর পরিচিত কণ্ঠ শুনতে পাবেন। নিজের এই নতুন জার্নির খবর দীপিকা নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন। ভারতীয় তারকাদের মধ্যে দীপিকাই প্রথম, যাকে এ গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এআই নিয়েও নিজের ভাবনা স্পষ্ট করেছেন অভিনেত্রী। দীপিকা পাড়ুকোন বলেন, আমার মনে হয় এআই মানুষের অনেক কিছু নিয়ে নিলেও যা কখনোই নিতে পারবে না, তা হলো—মানুষের আবেগ ও অনুভূতি। এই একটা জিনিসই রয়েছে, যা শুধু মানুষের।

শুরুর দিকের সেই কঠিন সময়ের কথা তুলে ধরে দীপিকা বলেন, এ মুহূর্তে আমি মেটা এআইয়ের কণ্ঠস্বর। কিন্তু একটা সময় ছিল, যখন বলিউডে আমার সদ্য পথচলা শুরু, তখন আমার কণ্ঠস্বর আমার উচ্চারণ নিয়ে তুমুল ঠাট্টা করা হতো।

অভিনেত্রী বলেন, এমন অনেক কিছুই আমার সঙ্গে হয়েছে, যা আমাকে নীরবে লড়াই করে অর্জন করতে হয়েছে, জিততে হয়েছে। কাজেই এগুলো আমার কাছে নতুন কিছু নয়।

তিনি বলেন, নিজের অভিনয় দক্ষতা ও দৃঢ়তার জোরে আজ বলিউডে শক্ত অবস্থান তৈরি করেছি। পরিশ্রমিকের প্রতিদান হিসাবে অভিনেতাদের সমপরিমাণ অর্থগ্রহণ করছি। এ ছাড়া ইন্ডাস্ট্রিতে সবার জন্য সমান সুযোগ-সুবিধার দাবিতেও সবসময় সোচ্চার তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর