শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ইসি সচিব

আচরণবিধি চূড়ান্ত হলেই দলগুলোর সঙ্গে সংলাপ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৯ নভেম্বর ২০২৫, ১৬:৫৬

রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনী সংলাপ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন (ইসি)। প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণবিধি চূড়ান্ত হওয়ার পরই সংলাপের সময়সূচি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

রবিবার (৯ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

দলগুলোর সঙ্গে সংলাপ কখন হবে, এমন প্রশ্নে জবাবে ইসি সচিব বলেন, সংলাপের ব্যাপারে আমরা অপেক্ষায় আছি, যে আচরণ বিধিমালাটা… প্রার্থী এবং রাজনৈতিক দলের আচরণ বিধিমালার গ্যাজেটটা পেলেই আমরা সংলাপের সময়টা ঠিক করে নেব।

এসময় পোস্টাল ব্যালট নিয়ে ইসি সচিব বলেন, আমি মূলত একটা জিনিস শেয়ার করতে এসেছি। সেটা হচ্ছে— আপনারা জানেন, আমাদের প্রবাসী ভোটার অ্যাপ (পোস্টাল ভোট বিডি) উদ্বোধন করতে চেয়েছিলাম ১৬ নভেম্বর। সেটা ১৬ নভেম্বরের পরিবর্তে ১৮ নভেম্বর হবে।

এরই মধ্যে বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপ সম্পন্ন করেছে ইসি। গণমাধ্যমে, সুশীল সমাজ, নির্বাচন বিশেষজ্ঞ, নারী প্রতিনিধিদের সঙ্গে ভোটের আলোচনা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর