শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ধামরাইয়ে যত্র-তত্র তৈরি হচ্ছে অটোরিকশা, নেই প্রয়োজনীয় রাস্তা

মোঃ নিলয় চৌধুরী ধামরাই (ঢাকা)

প্রকাশিত:
৯ নভেম্বর ২০২৫, ১৮:২৫

রাজধানী ঢাকা থেকে ৪০ কিলোমিটার দূরত্বে প্রায় ৩০৩.৪০ বর্গ কিলোমিটার আয়তনের বিস্তৃতি নিয়ে গড়ে উঠেছে ধামরাই উপজেলা। তবে সম্প্রতি এই ধামরাইবাসীর জন্য নতুন এক মৃত্যু ফাঁদের নাম ব্যাটারি চালিত অটোরিকশা।

জানুয়ারি ২০২৫ হতে অক্টোবর ২০২৫ এই ১০ মাসে ধামরাইয়ের ঢাকা-আরিচা মহাসড়ক অংশ ও আঞ্চলিক সড়ক মিলিয়ে মোট ১৭৭টি অটোরিকশা দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন দেশের জনপ্রিয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন 'নিরাপদ সড়ক চাই' (নিসচা) ধামরাই উপজেলা শাখা।

সম্প্রতি তাদের এক গবেষণা উঠে এসেছে যে অবাধে অটোরিকশা চলাচল, নিষেধাজ্ঞা অমান্যকারীদের জরিমানা, চালকদের লাইসেন্স ও প্রশিক্ষণ এসব নিয়ে প্রশাসন দীর্ঘদিন ধরে কার্যক্রম করলেও অটোরিকশা তৈরির নিয়ন্ত্রণ করার ব্যাপারে এপর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করছে না প্রশাসন । এর ফলে সড়কের রাস্তাগুলোতে অটোরিকশার পরিমাণ বেড়ে যাচ্ছে এবং দ্রুত গতিতে চলাচল করার কারণে আরও বেশি দুর্ঘটনা হচ্ছে।

এ বিষয়ে 'নিরাপদ সড়ক চাই' সংগঠনের ধামরাই শাখার সভাপতি জনাব এম. নাহিদ মিয়া বলেন, আমরা দীর্ঘ ৯ বছর ধরেই সড়ক দুর্ঘটনা রোধকল্পে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করতে চেষ্টা করে যাচ্ছি। কিন্তু দুঃখের বিষয়, আইন আছে শুধু কাগজে-কলমে। বাস্তবায়নে দুর্বলতা রয়েছে। আমাদের এই ধামরাই উপজেলায় যে হারে অটোরিকশার সংখ্যা বাড়ছে যা নির্দিষ্ট পরিমাণ রাস্তার তুলনায় অনেক বেশি। এখনই যে পরিমাণ অটোরিকশা ধামরাই পৌরসড়ক এলাকায় চলাচল করে তা বর্তমান প্রেক্ষাপটে রাস্তায় চলাচলের প্রায় অনুপযোগী। পরবর্তী পাঁচ বছরে এই অটোরিকশার বৃদ্ধির সংখ্যা এমন পর্যায়ে যাবে যে ধামরাইয়ের রাস্তা সাধারণ মানুষ চলাচলের অযোগ্য হয়ে উঠবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর