শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

সাভার আশুলিয়ায় থামানো বাসে আগুন

হাবিবুর রহমান রাজিব, সাভার

প্রকাশিত:
১২ নভেম্বর ২০২৫, ১৮:১৩

ঢাকার আশুলিয়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

এ সময় তাড়াহুড়ো করে বাস থেকে নামতে গিয়ে আহত হয়েছেন চালক।

বুধবার ভোর পৌনে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে বলে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি এসে বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে ফোন দিলে একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বাসের ভেতরে সব পুড়ে যায়।

বাসের চালক আব্দুস সাত্তার সাংবাদিকদের বলেন, “বাসের ভেতরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ আগুন দেখে আমি জানালা দিয়ে লাফ দিয়ে নেমে যাই। বাস থেকে নেমে দেখি চার জন দুইটি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। তারা হেলমেট পড়া ছিল।

“তাদের দেখে যখন আমি চিল্লানি শুরু করি তখন তারা ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। বাস থেকে নামার সময় আমি হাঁটুতেও আঘাত পাই।”

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, “বাসে আগুন দেওয়ার খবর পেয়ে আমাদের একটি ইউনিট গিয়ে মাত্র দশ মিনিটের মাথায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আমরা হতাহতের কোন খবর পাইনি।”

বাসের মালিক মোঃ সোহেল বলেন, “আমার উপার্জনের একমাত্র সম্বল ছিল এই বাসটি। যে বা যারা আমার এই ক্ষতি করল আমি তাদের বিচার চাই।”

এ বিষয়ে আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, আমাদের অভিযান প্রক্রিয়াধীন এবং একটি মামলা রুজু চলছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর