শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ধামরাইয়ে মাদকের সাথে জড়িয়ে পড়ছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা

মোঃ নিলয় চৌধুরী, ধামরাই (ঢাকা)

প্রকাশিত:
১৩ নভেম্বর ২০২৫, ১৮:২৭

ঢাকার ধামরাই উপজেলার অলিগলিতে এখন চলছে মাদক বিক্রয় যা ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে। আর এই মাদক ছড়িয়ে পড়ছে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে। এতে করে অকালেই ঝড়ে পড়ছে অনেক মেধাবী শিক্ষার্থীরা।

এ বিষয়ে উপজেলার কুল্লা ইউনিয়নের কৈলাশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক জানান, বিগত কয়েক বছর যাবত ধামরাইতে মাদক এমন ভাবে ছড়িয়ে পড়েছে যে, এর প্রভাব শিক্ষার্থীদের মাঝেও পড়েছে এবং ধীরে ধীরে মাদকের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। এর ফলে দিন যাচ্ছে ছাত্র-ছাত্রীরা পড়ালেখায় অমনোযোগী হয়ে পড়ছে। দ্রুত এসব মাদকের সাথে যারা জড়িত রয়েছে তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি, তা না হলে দেশের অনেক ক্ষতি হবে বলে মনে করি।

তিনি আরও জানান যে, আমাদের এলাকায় মোস্তফা নামের এক মাদক কারবারি বারবার পুলিশের হাতে ধরা পড়ার পরও ছয়বাড়িয়া, বাড়িগাঁও ও চন্দ্রাইলসহ বিভিন্ন জায়গায় মাদক বেচাকেনা করে। যা যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এলাকাবাসী দ্রুত তার গ্রেপ্তারের দাবি করছেন।

এবিষয়ে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান মাদকের বিরুদ্ধে আমরা সবসময় ছিলাম আছি থাকবো। তবে আমাদের পক্ষে চাইলেই একসাথে সব মাদক কারবারি ধরা সম্ভব নয়। তবে প্রতিনিয়ত মাদক কারবারির সাথে যারা জড়িত ও বিভিন্ন চক্র তাদের ধরে আসছি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর