শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ধামরাইয়ে সড়কে পোড়া ভোজ্য তেল, একাধিক বাইক দুর্ঘটনা

মোঃ নিলয় চৌধুরী, ধামরাই (ঢাকা)

প্রকাশিত:
১৮ নভেম্বর ২০২৫, ১৭:৪৪

ময়মনসিংহ থেকে ট্রাকে করে পোড়া ভোজ্য তেল নিয়ে যাওয়ার পথে একটি ড্রাম ফেটে ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক মহাসড়কের প্রায় ৩০০-৪০০ মিটার তৈলাক্ত হয়ে ভিজে যায়। এ ঘটনায় পিচ্ছিল হয়ে যাওয়া সড়কে চাকা পিছলে অন্তত ২০-২৫টির মতো মোটরসাইকেল পড়ে যায়। এতে ১০-১৫ জন আরোহী আহত হন।

সোমবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ধামরাই ঢুলিভিটা-কালিয়াকৈর সড়কের ধামরাই সদর ইউনিয়নের ডেমরান এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ সড়কে পিছলে পড়েন অনেকেই। এসময় তারা সড়কটিতে তেল পড়ে থাকতে দেখেন। আধ-ঘণ্টার মধ্যেই ২০-২৫টি মোটরসাইকেল সেখানে পিছলে পড়ে। এসময় অনেকেই কাটাছেঁড়াসহ বিভিন্নভাবে আহত হন।

এ ঘটনায় ট্রাকটির চালক আসিফ জানান, বায়োটেক এনার্জি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান ময়মনসিংহের বিভিন্ন এলাকায় রেস্তোরাঁসহ খাবারের দোকান থেকে পোড়া ভোজ্যতেল সংগ্রহ করে ৫০ কেজি করে ২০টি ড্রামে ভর্তি করে সাভারের গেন্ডা এলাকায় কারখানায় নিয়ে যাচ্ছিল। এসময় ট্রাকের ভেতরের ৫০ কেজি ওজনের একটি ড্রাম ফেটে গেলে ভেতরের সব তেল সড়কের ৩০০-৪০০ মিটার এলাকা নিয়ে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ট্রাকটি আটকে রাখে।

ধামরাইয়ের আমতলা থেকে মোটরসাইকেলে করে ঢুলিভিটার দিকে যাচ্ছিলেন মোঃ সাদ্দাম হোসেনসহ আরও দুইজন। ডেমরান মসজিদের সামনে মোটরসাইকেলটি পিছলে পড়ে। এতে সাদ্দামসহ আরো একজনের হাত-পায়েসহ বিভিন্ন জায়গায় কেটে যায়। তিনি বলেন, “মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে পিছলে পড়ে যাই।”

ঢুলিভিটা থেকে আশুলিয়া গণকপাড়ার দিকে যাচ্ছিলেন সুমন আহমেদ ও আরিফুল ইসলাম নামে আরও স্থানীয় দুইজন। তারাও মোটরসাইকেলসহ সেখানে পিছলে পড়েন। সুমন আহমেদ বলেন, “স্বাভাবিকভাবে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলাম। হঠাৎ দেখি সড়ক পিচ্ছিল লাগছে। এরপর কয়েক সেকেন্ডের মধ্যেই মোটরসাইকেলসহ পড়ে যাই। পেছনেই দ্রুতগতির ট্রাক ছিল। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেছি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর