শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

শামীমের বাদ পড়া নিয়ে বোমা ফাটালেন লিটন

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২৫, ১৫:২২

আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ড তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন শামীম পাটোয়ারী। তবে এ বিষয়ে কিছু জানতেন না বলে জানিয়েছেন অধিনায়ক লিটন কুমার দাস।

বুধবার (২৬ নভেম্বর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন টাইগার অধিনায়ক।

লিটন বলেন, এটা আমার কল ছিল না। পুরোপুরি নির্বাচকদের কল। আমি জানি না কেন, কিন্তু নির্বাচকরা আমাকে কোনো কিছু নোটিশ ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে। আমি এতদিন জানতাম যে, একটা টিম যখন মানুষ হ্যান্ডেল করে, এটলিস্ট ক্যাপ্টেন জানে যে কোন প্লেয়ারটা ঢুকবে বা কোন প্লেয়ারটা বের হবে।

তিনি বলেন, আমি আশা করি যে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই সেরা প্লেয়ার। যার জন্য ন্যাশনাল টিমে আসে। যেই ১৫ জনই সিলেক্ট হবে না কেন, তারাই ভালো করবে। কিন্তু শামীমের বাদ হওয়ার পেছনে কোনো কারণ আমি দেখি না। আর আমি কখনও... আমি এটা নোটিশও পাইনি যে কেন সে বাদ পড়েছে। ও টিমে থাকলে ভালো হতো।

নির্বাচকদের পরিকল্পনা নিয়ে লিটন বলেন, আমাকে বলা হয়েছে সিলেক্টর প্যানেল থেকে এবং বোর্ড থেকে যে, আমাকে যে টিমটা দেওয়া হবে, সেই টিমটা নিয়েই কাজ করতে হবে। তাই আমার কোনো বলার কিছু থাকবে না যে আমি কোন প্লেয়ারটাকে চাই, কোন প্লেয়ারটাকে না চাই।

তিনি আরও বলেন, এতদিন জানতাম যে, এজ এ যখন ক্যাপ্টেন হয় মানুষ, তার একটা টিম গোছানোর একটা প্ল্যানিং থাকে। কিন্তু সম্প্রতি কয়েক দিন আগেই জানতে পারলাম যে, যে টিমটা আমাকে দেয়া হবে, আমার কাজ হচ্ছে সেই টিমটাকে নিয়ে ভালো কিছু দেওয়া মাঠে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর