প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২৫, ১৫:৩৪
দেশের নদ-নদী দখল ও দূষণমুক্ত রাখতে ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের গাইবান্ধা শাখা। এ দাবিতে আজ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।
স্মারকলিপিতে সংগঠনটি জানায়, ২০০৫ সালের ২৫ নভেম্বর ‘আশুলিয়া থেকে তেঁতুলিয়া’ রোডমার্চের মধ্য দিয়ে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সূচনা হয়। এরপর থেকে গত দুই দশক ধরে সংগঠনটি নদী রক্ষায় কাজ করে যাচ্ছে। ২০১৩ সালে জাতীয় নদী রক্ষা কমিশন প্রতিষ্ঠা এবং ২০১৯ সালে দেশের সব নদীকে ‘জীবন্ত সত্তা’ হিসেবে হাইকোর্টের ঘোষণাকে নদী আন্দোলনের বড় অর্জন বলে সংগঠনের পক্ষ থেকে উল্লেখ করা হয়।
তবে রাজনৈতিক সিদ্ধান্ত ও প্রশাসনিক তৎপরতা ছাড়া নদী রক্ষা সম্ভব নয় বলে মনে করে সংগঠনটি।
সংগঠনটির ১০ দফা দাবি হলো—
স্মারকলিপিতে বলা হয়, গাইবান্ধার ব্রহ্মপুত্র, যমুনা, তিস্তা, করতোয়া, ঘাঘট ও বাঙ্গালীসহ কয়েকটি নদীতে পানি প্রবাহ থাকলেও অনেক নদী দখল ও দূষণে মৃতপ্রায়। এসব নদী উদ্ধার জরুরি হয়ে পড়েছে।
স্মারকলিপিতে স্বাক্ষর করেন সংগঠনের গাইবান্ধা শাখার সভাপতি আবেদুর রহমান স্বপন এবং সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বুলু।
মন্তব্য করুন: