শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

বিপিএলের নিলাম থেকে বাদ পড়লেন যেসব ক্রিকেটার

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৯ নভেম্বর ২০২৫, ১৫:৪২

একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ও নানা বিতর্কে বিপিএলের গত আসর ছিল সমালোচনার তুঙ্গে। এর মধ্যে সবচেয়ে বড় বিতর্কটা হয়েছে স্পট ফিক্সিং নিয়ে। 

আসন্ন দ্বাদশ বিপিএলে ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারদের খেলা হবে না বলে জানিয়েছিল বিসিবি। যা নিয়ে স্বাধীন তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিলেও সেটি প্রকাশ করা হয়নি। এরই মাঝে বিপিএল নিলামের আগেরদিন তালিকা থেকে বাদ পড়লেন বেশ কয়েকজন ক্রিকেটার। 

আগামীকাল (রোববার) বিপিএলের দ্বাদশ আসরের নিলাম অনুষ্ঠিত হবে। তার আগে আজ দেশীয় ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিসিবি। নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের। এর মধ্যে আলোচিত এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকত। বিভিন্ন সময় তারা বিপিএলের পৃথক ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে।

বিপিএলের গত আসরে বিজয় দুর্বার রাজশাহী এবং মোসাদ্দেক ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন। অবশ্য তাদের নিলামের তালিকা থেকে বাদ দেওয়ার কারণটা জানায়নি বিসিবি। এ ছাড়া বিপিএলের নিলাম থেকে বাদ পড়েছেন আলাউদ্দিন বাবু, মিজানুর রহমান, নিহাদ-উজ্জামান, সানজামুল ইসলাম, মনির হোসেন খান ও শফিউল ইসলাম।

নিলামের জন্য দেশীয় ক্রিকেটারদের চূড়ান্ত তালিকায় সবমিলিয়ে ১৫৯ জনের জায়গা হয়েছে। সর্বোচ্চ ক্যাটাগরি ‘এ’-তে রয়েছেন দুজন, লিটন দাস ও নাঈম শেখ। এ ছাড়া ‘বি’ ক্যাটাগরিতে ১২, ‘সি’ ক্যাটাগরিতে ১৭, ‘ডি’ ক্যাটাগরিতে ২৬, ‘ই’ ক্যাটাগরিতে ৩৮ ও ‘এফ’ ক্যাটাগরিতে ৬৩ ক্রিকেটার রয়েছেন।

নিলামের নিয়ম অনুযায়ী– প্রতিটি দল ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরি থেকে ন্যূনতম ২, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরি থেকে ন্যূনতম ৬, ‘ই’ ক্যাটাগরি থেকে ন্যূনতম ৩ এবং ‘এফ’ ক্যাটাগরি থেকে কমপক্ষে একজনকে কিনতে হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর