শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

সুষ্ঠু নির্বাচনে প্রস্তুত পুলিশ

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় লক্ষ্মীপুরের এসপি

মুহাম্মদ তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
২ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৯

লক্ষ্মীপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সর্বাত্মক প্রস্তুতির কথা জানিয়েছেন নবাগত পুলিশ সুপার মো. আবু তারেক। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে জেলা পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

পুলিশ সুপার বলেন, সরকার আমাকে লক্ষ্মীপুরে পাঠিয়েছে একটি বিশেষ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য- সেটি হলো নির্বাচন। আমাদের এখন একটাই টার্গেট, ফেব্রুয়ারির নির্বাচন যেন সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এজন্য সব ধরনের আইনশৃঙ্খলা ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোথাও কোনো প্রকার অঘটন যেন না ঘটে, তা নিশ্চিত করতে পুরো পুলিশ টিমকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। তবে শুধু পুলিশের পক্ষে নির্বাচন নিরাপদ ও সুষ্ঠু করা সম্ভব নয়, এজন্য সাংবাদিকসহ সকলের সহযোগিতা প্রয়োজন।

সভায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল, সাবেক সভাপতি আ হ ম মোস্তাকুর রহমান, কামাল উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেল, সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুল মালেকসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তারা পুলিশ প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করার আশ্বাস প্রদান করেন।




মন্তব্য করুন:

সম্পর্কিত খবর