শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

‘পর্যটন নগরী গড়তে পরিচ্ছন্নতার বিকল্প নেই’

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত:
৮ অক্টোবর ২০২৩, ১৭:১৯

পর্যটন নগরী গড়তে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই —বলে মন্তব্য করেছেন রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোশারফ হোসেন খান।

রোববার (৮ অক্টোবর) দুপুরের দিকে জেলা প্রশাসনের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় তিনি এ মন্তব্য করেন।

সভাপতির বক্তব্যে ডিসি মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, আগামী ২০ অক্টোবর থেকে দেশের অন্যান্য এলাকার মতো রাঙামাটির সনাতন ধর্মাবলম্বীরা রাঙামাটিতে শারদীয় দুর্গোৎসব উদযাপন করবেন। এ জন্য জেলার আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে জেলার পর্যটন শিল্পের উন্নয়নে শহর পরিচ্ছন্ন, বাল্যবিয়ে বন্ধ ও মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে অনুরোধ জানাচ্ছি।

এ সময় জেলা পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল-মামুন ও রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর