শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

চীনের সমুদ্রতলে এশিয়ার বৃহত্তম সোনার খনির সন্ধান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২২ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৭

সমুদ্রতলে এশিয়ার বৃহত্তম স্বর্ণের খনির সন্ধান পেয়েছে চীন। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ শ্যানডংয়ের ইয়ানতাই জেলার লাইজহৌ উপকূলে সাগরের তলদেশে মিলেছে এই খনির সন্ধান। এটিকে এশিয়ার সমুদ্র তলদেশে অবস্থিত বৃহত্তম সোনার খনি বলা হচ্ছে।

সাউথ চায়না মর্নিং পোস্টের তথ্য অনুযায়ী, শানডং প্রদেশের ইয়ানতাইয়ের লাইঝৌ উপকূলে অবস্থিত এই খনি পাওয়ার ফলে লাইঝৌর যাচাইকৃত সোনার মজুদ ৩ হাজার ৯০০ টনেরও বেশি (১৩৭.৫৭ মিলিয়ন আউন্স) হয়েছে, যা চীনের মোট মজুদের প্রায় ২৬ শতাংশ।

প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, ১৯৪৯ সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর থেকে এটিই সবচেয়ে বড় একক সোনার মজুদ।

নভেম্বর মাসে কর্মকর্তারা জিনজিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের পশ্চিম সীমান্তের কাছে কুনলুন পর্বতমালায় একটি সোনার মজুদ আবিষ্কারের কথাও জানিয়েছেন- যেখানে আনুমানিক ১ হাজার টনেরও বেশি (৩৫.২৭ মিলিয়ন আউন্স) সোনার মজুদ রয়েছে।

২০২৩ সালের নভেম্বরে শানডং প্রদেশের কর্তৃপক্ষ বলেছিল, তারা দেশের প্রায় এক-চতুর্থাংশ সোনার মজুদ সনাক্ত করেছে- যার মধ্যে ৩ হাজার ৫০০ টনেরও বেশি (১২৩.৪৬ মিলিয়ন আউন্স) জিয়াওডং উপদ্বীপে রয়েছে। এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম সোনার খনির অঞ্চল।

চায়না গোল্ড অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, গত মাসে কর্তৃপক্ষ লিয়াওনিং প্রদেশে দেশের প্রথম অতি-বৃহৎ, নিম্ন-গ্রেডের সোনার মজুদের ঘোষণা করেছে- যেখানে ১৪৪৪.৪৯ টন (৫০.৯৫ মিলিয়ন আউন্স) নিশ্চিত মজুদ রয়েছে। চীন বিশ্বের বৃহত্তম সোনার আকরিক উৎপাদক, গত বছর এর উৎপাদন ৩৭৭ টন (১৩.৩ মিলিয়ন আউন্স) পৌঁছেছে।

তবে উৎপাদনে নেতৃত্ব দেওয়া সত্ত্বেও প্রমাণিত সোনার মজুতের দিক থেকে চিন এখনো দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং রাশিয়ার মতো দেশগুলো থেকে চেয়ে পিছিয়ে রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর