শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ভ্যাটের সব অনলাইন সেবা এখন ‘ই ভ্যাট সিস্টেমে’

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৩ ডিসেম্বর ২০২৫, ১৭:৩১

ভ্যাট সংক্রান্ত সব অনলাইনভিত্তিক কার্যক্রম এখন থেকে ‘ই ভ্যাট সিস্টেমের’ মাধ্যমে হবে। আগে এই কার্যক্রমগুলো আইভাস সিস্টেম এর আওতায় পরিচালিত হলেও আইবাস প্লাস ও আইভাস নামের উচ্চারণগত মিলের কারণে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছিল। এ জটিলতা নিরসনের লক্ষ্যে আইভাস সিস্টেমের নাম পরিবর্তন করে নতুন নাম দেওয়া হয়েছে ‘ই ভ্যাট সিস্টেম’।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নাম পরিবর্তন হলেও আগের আইভাস সিস্টেমের সব কার্যক্রম এখন ই ভ্যাট সিস্টেমের নামে পরিচালিত হবে।

এনবিআর জানায়, অনলাইনভিত্তিক ই ভ্যাট সিস্টেমের মাধ্যমে ভ্যাট সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্ন করা যাবে। এর মধ্যে রয়েছে— ভ্যাট নিবন্ধন কার্যক্রম, অনলাইনে মূসক রিটার্ন দাখিল, এ চালান ও ই- পেমেন্টের মাধ্যমে লেনদেন, রাজস্ব আদায়ের জন্য ভ্যাট সংক্রান্ত উপকরণ উৎপাদ সহগ মূসক-৪.৩ ফরমে দাখিল এবং পিকেআই সফটওয়্যার ভিত্তিক অ্যাপসের মাধ্যমে রিয়েল-টাইম ভ্যাট আদায় কার্যক্রম।

এনবিআর জানায়, অনলাইনভিত্তিক ভ্যাট ব্যবস্থাপনা আরও সহজ, কার্যকর ও ব্যবহারবান্ধব করতে ই ভ্যাট সিস্টেমের এর উন্নয়ন ও আধুনিকায়নের প্রক্রিয়া চলমান রয়েছে। ভবিষ্যতে এই সিস্টেমের মাধ্যমে ভ্যাট প্রশাসন আরও স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর