শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

চট্টগ্রামের ১৬ আসনে মনোনয়নপত্র নিয়েছেন ১৫৩ প্রার্থী

মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম

প্রকাশিত:
২৭ ডিসেম্বর ২০২৫, ১৫:১৭

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসন থেকে এখন পর্যন্ত ১৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) পর্যন্ত চট্টগ্রামের তিন রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে প্রার্থীরা এসব ফরম সংগ্রহ করেন।

তফসিল অনুযায়ী, বুধবার পর্যন্ত চট্টগ্রামের ১৬টি আসনে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, এলডিপি, ইসলামী আন্দোলন Bবাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র নিয়েছেন।

মনোনয়নপত্র সংগ্রহকারী অন্যান্য দলের মধ্যে রয়েছে– জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাসদ (মার্কসবাদী), বাসদ, বাংলাদেশ লেবার পার্টি, জেএসডি, বাংলাদেশ খেলাফত মজলিস, নাগরিক ঐক্য, এবি পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, আমার বাংলাদেশ পার্টি, জনতা দল, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে, এই কার্যালয় থেকে এখন পর্যন্ত মোট ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বিভাগীয় কমিশনার কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. হেদায়েত উল্যাহ এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রাপ্ত তথ্যানুযায়ী, চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও চসিকের ১-২ নং ওয়ার্ড) আসন থেকে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের আবদুল বারেক চৌধুরী এবং চট্টগ্রাম-১১ (বন্দর, পতেঙ্গা, হালিশহর) আসনে এবি পার্টির মোহাম্মদ লোকমানমনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এছাড়া জেলা প্রশাসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যমতে, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ নুরুল আমিন ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির হুসাইন মুহাম্মদ শাহজাহান মনোনয়নপত্র নিয়েছেন। চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসন থেকে উত্তর জেলা জামায়াতের আমির মুহাম্মদ আলা উদ্দিন এবং চট্টগ্রাম-৬ (রাউজান) থেকে বিএনপি নেতা মো. জসিম উদ্দিন সিকদার, জামায়াতে ইসলামীর মো. শাহজাহান মঞ্জু ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আবদুল হামিদ চৌধুরী ফরম সংগ্রহ করেছেন।

গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ১২ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর