শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

লক্ষ্মীপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
১৪ অক্টোবর ২০২৩, ১২:০৬

লক্ষ্মীপুরের রায়পুরে একটি সুপারি বাগান থেকে শাহ আলম স্বপন (৪৫) নামের এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার(১৩ অক্টোবর) সকালে উপজেলার বামনী গ্রামের একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত স্বপন লক্ষ্মীপুর সদর উপজেলার আবিরনগর গ্রামের মৃত শাহজাহানের ছেলে। তিনি অটোরিকশাচালক ছিলেন।


নিহতের স্ত্রী শাহিনুর বেগম জানান, অটোরিকশা নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় স্বপন বাড়ি থেকে বের হন। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা রাতে বিভিন্ন স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি।


এদিকে শুক্রবার(১৩ অক্টোবর) সকালে রায়পুরের বামনী এলাকায় একটি সুপারি বাগানে অজ্ঞাত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে রায়পুর থানায় গিয়ে মরদেহ শনাক্ত করেন নিহত স্বপনের স্বজনরা।


শাহিনুর বেগমসহ পরিবারের লোকজন জানায়, স্বপন এতোদূরে যাওয়ার কথা না। হয়তো যাত্রী সেজে ছিনতাইকারীরা তাকে সেখানে নিয়ে গেছে। পরে তাকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যার পর মরদেহ বাগানে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে ছিনতাইকারীরা।


রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিপন বড়ুয়া বলেন, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর