শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

১৫ বলে ফিফটিতে হ্যারিসের রেকর্ড

খেলা ডেস্ক

প্রকাশিত:
৫ জানুয়ারী ২০২৬, ১৭:৫১

মাত্র ১৫ বলে ফিফটির রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ান তারকা লরা হ্যারিস। তিনি উইমেন সুপার স্ম্যাশে ওটাগোর হয়ে এই রেকর্ড গড়েন। এই রেকর্ড গড়ার পথে নারী ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ফিফটির তালিকায় ইংলিশ ক্রিকেটার মেরি কেলির রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।

২০২৩ সালে ওয়ারউইকশায়ারের হয়ে খেলতে নেমে মাত্র ১৫ বলে অর্ধশতক করেছিলেন মেরি কেলি। এতদিন ধরে সেই রেকর্ডটি অক্ষুণ্নই ছিল। অবশ্য এখনও ভাঙতে পারেননি কেউ।

বিগ ব্যাশে সিডনি থান্ডারের হয়ে ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি অজি হার্ডহিটার ব্যাটার লরা হ্যারিস। তবে নিজ দেশের টুর্নামেন্টে হতাশাজনক পারফরম্যান্সের আক্ষেপ মেটালেন নিউজিল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট সুপার স্ম্যাশে।
প্রথমবারের মতো সুপার স্ম্যাশে খেলছেন লরা। আর আজই ছিল তার অভিষেক। নিজের প্রথম ম্যাচটি স্মরণীয় করেই রাখলেন ডানহাতি এই ব্যাটসম্যান।

ক্যান্টারবারি নারী দলের বিপক্ষে খেলতে নামে ওটাগো। ১৪৬ রানের লক্ষ্য তাড়ায় লরা হ্যারিস বিধ্বংসী ব্যাটিংয়ে জয়ের ভিত গড়ে দেন। তার ব্যাটিং তা-বের সুবাদে ৬ উইকেটে জয় পায় দল। মাত্র ১৫ বলে ফিফটি পূরণ করে ১৭ বলে ছয়টি চার ও চারটি ছক্কায় ৫২ রানে ফেরেন লরা হ্যারিস।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর