শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ঢাকায় শুরু হলো প্রিন্সের শুটিং, শাকিব খান অংশ নিবেন শ্রীলঙ্কায়

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৬ জানুয়ারী ২০২৬, ১৫:৫৩

শাকিব খানের আগামী ঈদের সিনেমা 'প্রিন্স' নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছিল। দেশের বাইরে শুটিং ও ভিসা জটিলতার কারণে আদেও শুটিং শুরু হবে কিনা তা নিয়ে যথেষ্ঠ সংশয় ছিল! তবে সব সংশয় কাটিয়ে মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকে ঢাকায় 'প্রিন্স'-এর শুটিং শুরু হয়েছে।

সিনেমাটি নির্মাণ করছেন আবু হায়াত মাহমুদ। পরিচালকের পক্ষ থেকে জানানো হয় ঢাকায় চারদিন শুটিং করে বাকি কাজ শ্রীলঙ্কা হবে।

খোঁজ নিয়ে জানা যায়, শাকিব খান আগামী সপ্তাহ থেকে দেশের বাইরের অংশে শুটিংয়ে অংশ নেবেন, অন্যরা আজই শুটিংয়ে নিয়েছেন।

শুরুতে গুঞ্জন ছড়িয়েছিল 'প্রিন্স' নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার কালা জাহাঙ্গীরের জীবনী নির্ভর! তবে নির্মাতা হায়াত আগেই পরিস্কার করেন, তারা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছে-সেটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনী নির্ভর নয়। এটা শ্রেফ গুজব ছাড়া কিছু নয়।

আসন্ন ঈদুল ফিতরে মুক্তি টার্গেট করে নির্মিত হচ্ছে 'প্রিন্স'। শাকিবের সঙ্গে এতে দেখা যাবে তিন নায়িকা। তারা হলেন জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ, সাবিলা নূর। আরও আছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডাক্তার এজাজ, শরীফ সিরাজ প্রমুখ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর