শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত

মো: শাহ আজম, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২৬, ১৮:২৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত দুজন সম্পর্কে বন্ধু। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৯টার দিকে চট্টগ্রাম কাপ্তাই সড়কের কাটাখালী ও চারাবটতলের মাঝামাঝি তক্তারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবিদ পাড়া এলাকার মো. কামাল ভান্ডারীর ছেলে আবু সুফিয়ান আরমান (১৮)। তিনি ধামাইরহাট হযরত শাহ সূফি ছালেহ আহমদ সুন্নীয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।

অপরজন একই উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আলমশাহ পাড়া হাজি বাড়ি এলাকার ওসমান গণির ছেলে মো. আকিব (১৬)। তিনি রাজাভুবন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় আবু সুফিয়ান আরমান ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় আকিবকে প্রথমে চন্দ্রঘোনার একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী মাসুদ রানা জানান, কাপ্তাই সড়কের পশ্চিম দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন জানান, নিহত আবু সুফিয়ান আরমানের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। অপরজন চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। দুর্ঘটনায়কবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর