শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ভাঙ্গায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায় ৩ লাখ টাকা

মোসলেউদ্দিন(ইমরান মুন্সী) ভাংগা, ফরিদপুর

প্রকাশিত:
৮ জানুয়ারী ২০২৬, ১৮:০১

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে দুইটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে সংশ্লিষ্ট দুই ইটভাটার কাছ থেকে মোট তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার(৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম সিয়ামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে মোবাইল কোর্টের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফরিদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. জিহাদ হোসেন।

প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার সুফিয়া ব্রিকস ও এম এম ব্রিক্স ফিল্ড দীর্ঘদিন ধরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর বিভিন্ন বিধান অমান্য করে কার্যক্রম চালিয়ে আসছিল। প্রয়োজনীয় অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র না থাকায় এম এম ব্রিক্স ফিল্ডের মালিক মাওলানা আব্দুর রহমানকে এক লাখ টাকা এবং সুফিয়া ব্রিকসের মালিক সাইদুর রহমানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল আলম সিয়াম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও আইন বাস্তবায়নের স্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এবং জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা সার্বিক সহযোগিতা প্রদান করেন।




মন্তব্য করুন:

সম্পর্কিত খবর