শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

আদালত প্রাঙ্গণে পলকের প্রিজনভ্যানে ডিম নিক্ষেপ, বিক্ষোভ

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১২ জানুয়ারী ২০২৬, ১৮:২৭

ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত প্রাঙ্গণে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বহনকারী প্রিজনভ্যানে ডিম নিক্ষেপ করেছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার শুনানিকে কেন্দ্র করে এদিন আদালত এলাকায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা জড়ো হন। এ সময় তারা ‘লীগ ধর, জেলে ভর’সহ বিভিন্ন স্লোগান দেন।

একই দিনে জুলাই আন্দোলনের সময় রাজধানীর মধ্য বাড্ডার ইউলুপ এলাকায় দুর্জয় আহম্মেদ নামে এক যুবককে হত্যাচেষ্টার মামলায় পলককে গ্রেফতার দেখানোর আবেদন শুনানির জন্য আদালতে হাজির করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করে তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন। পরে পলককে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়।

অন্যদিকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার চার্জশিট গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি হওয়ার কথা ছিল। মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের আদালতে উপস্থিত হন। বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত অভিযোগপত্র পর্যালোচনার জন্য দুই দিনের সময় দেন।

শুনানি শেষে দুপুর দেড়টার দিকে পলককে বহনকারী একটি প্রিজনভ্যান সিএমএম আদালতের হাজতখানা থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের উদ্দেশে রওনা হলে আদালতের সামনে অবস্থানরত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রিজনভ্যানে ডিম নিক্ষেপ করেন এবং বিক্ষোভ প্রদর্শন করেন। পরে প্রিজনভ্যানটি কাশিমপুরের দিকে চলে যায়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২০ জুলাই জুলাই আন্দোলনের সময় বাড্ডা থানার মধ্য বাড্ডা ইউলুপ এলাকায় দুর্জয় আহম্মেদের ওপর গুলি চালানো হয়। এতে তিনি দুই চোখে দৃষ্টিশক্তি হারান এবং মাথার পেছনে গুরুতর আঘাত পান। এ ঘটনায় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর