শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

মানুষকেন্দ্রিক রাজনীতির দাবি, আসছে নতুন প্ল্যাটফর্ম

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২৬, ১৯:০২

জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া বাম ও মধ্যপন্থী মতাদর্শের তরুণদের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করতে যাচ্ছে। বৈষম্যহীন সমাজ গঠন এবং মানুষের মৌলিক প্রয়োজনকে কেন্দ্র করে রাষ্ট্রীয় নীতি প্রণয়নের লক্ষ্য সামনে রেখে আগামী শুক্রবার রাজধানীতে এই উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

শুক্রবার বিকেল সাড়ে তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে প্ল্যাটফর্মটির আত্মপ্রকাশ ঘটবে। যদিও এখনো এর নাম চূড়ান্ত হয়নি, উদ্যোক্তারা একে ‘নতুন রাজনৈতিক প্রয়াস’ হিসেবে অভিহিত করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, জুলাই অভ্যুত্থানে সক্রিয় থাকা বিভিন্ন বাম ও মধ্যপন্থী তরুণ নেতা, ছাত্রনেতা এবং অ্যাকটিভিস্টরা এই প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছেন। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা একাধিক সাবেক কেন্দ্রীয় নেতাও রয়েছেন। বামধারার ছাত্ররাজনীতি ও সামাজিক আন্দোলনে পরিচিত মুখগুলোর উপস্থিতিও থাকছে এই উদ্যোগে।

উদ্যোক্তারা জানিয়েছেন, ধর্ম, বর্ণ কিংবা মতাদর্শের বিভাজন নয়—সাধারণ মানুষের জীবনঘনিষ্ঠ চাহিদাকে গুরুত্ব দিয়েই তাদের রাজনৈতিক পথচলা শুরু হবে। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মৌলিক অধিকার নিশ্চিতের পাশাপাশি আদর্শিক বিরোধের নামে সমাজের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের ওপর হামলা ও নিপীড়নের বিরুদ্ধে অবস্থান নেওয়াও তাদের লক্ষ্য।

এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত এক নেতা বলেন, দীর্ঘদিন ধরেই প্রচলিত রাজনৈতিক কাঠামোর বাইরে একটি বিকল্প চিন্তার প্রয়োজন অনুভূত হচ্ছিল। প্রায় এক বছর ধরে এই উদ্যোগ নিয়ে আলোচনা চলছিল। প্রস্তাবিত কয়েকটি নাম বিবেচনায় থাকলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আয়োজকেরা আশা করছেন, জুলাই গণ-অভ্যুত্থানে যুক্ত আরও অনেক তরুণ, বিভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা ধাপে ধাপে এই রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হবেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর