শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

হাসপাতালে চিকিৎসাধীন মান্নার খোঁজ নিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৯ জানুয়ারী ২০২৬, ১২:১১

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার তিনি হাসপাতালে গিয়ে মান্নার চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় তিনি মান্নার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন।

বুকের ব্যথা নিয়ে শুক্রবার রাতে মাহমুদুর রহমান মান্নাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে কার্ডিওলজি বিভাগে রেখে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তিনি করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

এর আগেও হৃদ্‌রোগজনিত সমস্যার কারণে তাঁকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ ও ঢাকা-১৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বগুড়া-২ আসনে তিনি বিএনপির সমর্থন পেয়েছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর